1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ৩ দিনব্যাপী গণেশ পূজা অনুষ্ঠিত ফরিদপুরে সওজের জমি ও মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় উচ্ছেদ অভিযান ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
শিরোনাম :

মধুখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: দুইজন নিহত, আহত চারজন

  • Update Time : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৩৭১ Time View

মধুখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: দুইজন নিহত, আহত চারজন

মধুখালী  প্রতিনিধি :

ফরিদপুরের মধুখালী উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের মেছড়দিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি যাত্রীবাহী বাস (গোল্ডেন লাইন, ঢাকা মেট্রো-ব ১৫-৫১২৫) ঢাকাগামী পথে চলার সময় মহাসড়কের এপার থেকে দক্ষিণ পাশে রাস্তা পার হওয়ার সময় একটি ভ্যানগাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানটিতে থাকা ছয়জন যাত্রী গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাদের মধ্যে তিনজন—তানিয়া (৩০), মো. সোহরাব (৫৫) এবং কিশোর মিনহাজ (১৫)—কে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সোহরাব ও মিনহাজের অবস্থা আশঙ্কাজনক হলে তাদের ঢাকায় রেফার করা হয়। তবে ঢাকায় নেওয়ার পথে দুজনেরই মৃত্যু হয়।

নিহত মিনহাজ (১৫) মিঠু মীরের ছেলে। তার বাড়ি মধুখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মেছড়দিয়া গ্রামে। অপর নিহত মো. সোহরাব (৫৫) লক্ষণদিয়া গ্রামের বাসিন্দা এবং নওপাড়া ইউনিয়নের বাসিন্দা।

আহতরা হলেন—তানিয়া (৩০), সামাদ (৬৫), সাখায়েত (৫০) এবং আলী (৭৫)। তাদের মধ্যে তিনজনের বাড়ি নওপাড়া ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামে এবং অপরজন মেছড়দিয়া গ্রামের বাসিন্দা।

মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই বাসটি পালিয়ে যায়। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati