1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে সওজের জমি ও মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় উচ্ছেদ অভিযান ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ
শিরোনাম :

ভাঙ্গায় সালিশ বৈঠকের মধ্যে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, বাড়িঘর ভাঙচুর

  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৩৪০ Time View

ভাঙ্গায় সালিশ বৈঠকের মধ্যে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, বাড়িঘর ভাঙচুর

ভাঙ্গা প্রতিনিধি :

ফরিদপুরের ভাঙ্গায় বাজারের দোকান নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব নিরসনে স্থানীয়ভাবে সালিশ বৈঠকের মধ্যে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় অন্ততপক্ষে ২০ গ্ৰামবাসি আহত হোন এবং উভয়পক্ষের ১০ টি বাড়িঘর ভাঙচুর করা হয়। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে রাজীব (২৮) এবং লিমন(২৬) নামক দুই যুবককে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের হরিহাট বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

জানা যায়, হরিহাট বাজারে দুটি দোকানের পজিশন নিয়ে ঐ এলাকার দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। বিষয়টি নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আজ সালিশ বৈঠকের আয়োজন করে। এরমধ্যে এক পক্ষের নেতৃত্ব দেন পশ্চিম আলগী গ্রামের দেলোয়ার মাতুব্বর ও অপর পক্ষের নেতৃত্ব দেন আলী মাতুব্বর। স্থানীয়  হরিরহাট বাজারে দুটি দোকান বিক্রি  নিয়ে এ বিরোধের  সূত্রপাত হয়। বেশ কয়েকবার এ নিয়ে ঝগড়া বিবাদ হয়েছে। মঙ্গলবার এ নিয়ে শালিশ বৈঠক চলাকালে  দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

ভাংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন জানান. ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী  গ্রামের  হরিরহাট বাজারে দোকানের পজিশন নিয়ে দুই পক্ষের  বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত ও বাড়িঘর ভাঙচুরের মত ঘটনা ঘটেছে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati