1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা
শিরোনাম :

চরভদ্রাসনে ব্যাবসায়ীকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫৫ Time View

চরভদ্রাসনে ব্যাবসায়ীকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

চরভদ্রাসন প্রতিনিধি:

উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরহাজীগঞ্জ বাজারের ফল ব্যাবসায়ী শেখ ফজল (৪২)কে এলোপাথারী পিটিয়ে হাতে ও মাথায় গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

পার্শ্ববতী চর অযোধ্যা গ্রামের ফকু খালাসী (৩০) ও বেপারী ডাঙ্গী গ্রামের গিয়াস বেপারী (২৬) মিলে গত মঙ্গলবার বিকেলে বাজারের মধ্যে উক্ত ব্যাবসায়ীকে এসএস পাইপ দিয়ে এলোপাথারী পিটিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ।
আহত ব্যাবসায়ী চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে আহত ব্যাবসায়ীর স্ত্রী পারভীন আক্তার (৩২) বাদী হয়ে চরভদ্রাসন থানায় একটি চাঁদাবাজী ও মারপিটের অভিযোগ পত্র দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়েছে, আহত ব্যাবসায়ীর বাড়ী বাজারের পাশে চরসুলতানপুর গ্রামে। চরহাজীগঞ্জ বাজারের মধ্যে টং ঘরে তার একটি ফলের দোকান ও একটি সিঙ্গারা পুড়ির দোকান রয়েছে। কিছুদিন ধরে এলাকার বখাটে ফকু খালাসী ও গিয়াস বেপারী মিলে উক্ত ব্যাবসায়ীর কাছে দৈনিক ৫শ’ টাকা করে চাঁদা দাবী করে আসছিল। ঘটনার দিন সকাল ১০টায় দুই বখাটে মিলে উক্ত ব্যাবসায়ীর কাছে গিয়ে চাঁদার টাকা দাবী করলে দোকানদার চাঁদা দিতে অস্বিকার করেন। এ সময় বখাটেরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং দোকান থেকে বের করে ব্যাবসায়ীকে চড়-থাপ্পর দিয়ে চলে যায়। পরবর্তিতে একই দিন বিকাল ৩টায় বখাটেরা পূনঃবার দোকানে গিয়ে চাঁদার টাকা না পেয়ে লোহার এসএস পাইপ দিয়ে ব্যাবসায়ীকে এলোপাথারী পিটিয়ে মাথায় ও হাতে গুরুতর জখম করে বলে অভিযোগ।
এ সময় আহত ব্যাবসায়ীর ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন এবং হাসপাতালে ভর্তি করেন।
তবে বুধবার বিকেলে এ ব্যপারে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনকে জিজ্ঞেস করলে তিনি জানান, “আমরা তদন্ত করে চাঁদাবাজীর কোনো ঘটনা পাই নাই। দোকানের সিংঙ্গারা পুড়ি প্যাকেট করা নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যাবসায়ীকে মারপিট করা হয়েছে”।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati