1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম ও ¯^র্ণালংকার সহ টাকা ছিনতাই আহত যুবক হাসপাতালে ভর্তি, থানায় অভিযোগ দায়ের নিহত ইউসুফে পরিবারের পাশে এমপি চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরে ৪৮ দল নিয়ে ‘মিনি ফুটবল বিশ্বকাপ’ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরের ভাঙ্গায় র‌্যাবের অভিযানে ১০০ কেজি গাঁজা উদ্ধার, কাভার্ড ভ্যান জব্দ ফরিদপুরে সংসদ সদস্য হেলেন জেরিন খানকে গণসংবর্ধনা বিএনপির সদরপুরে নদীভাঙন কবলিত সয়তানখালী ও চন্দ্রপাড়া ঘাট পরিদর্শন করলেন এমপি শহিদুল ইসলাম বাবুল ফরিদপুরে ইসকন মন্দিরে শ্রী শ্রী জগন্নাথদেবের লীলাকথা অনুষ্ঠিত ফরিদপুরের কানাইপুরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন নায়াব ইউসুফ ফরিদপুরে মাদক, ইভটিজিং ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা
শিরোনাম :
ফরিদপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম ও ¯^র্ণালংকার সহ টাকা ছিনতাই আহত যুবক হাসপাতালে ভর্তি, থানায় অভিযোগ দায়ের নিহত ইউসুফে পরিবারের পাশে এমপি চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরে ৪৮ দল নিয়ে ‘মিনি ফুটবল বিশ্বকাপ’ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরের ভাঙ্গায় র‌্যাবের অভিযানে ১০০ কেজি গাঁজা উদ্ধার, কাভার্ড ভ্যান জব্দ ফরিদপুরে সংসদ সদস্য হেলেন জেরিন খানকে গণসংবর্ধনা বিএনপির সদরপুরে নদীভাঙন কবলিত সয়তানখালী ও চন্দ্রপাড়া ঘাট পরিদর্শন করলেন এমপি শহিদুল ইসলাম বাবুল ফরিদপুরে ইসকন মন্দিরে শ্রী শ্রী জগন্নাথদেবের লীলাকথা অনুষ্ঠিত ফরিদপুরের কানাইপুরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন নায়াব ইউসুফ ফরিদপুরে মাদক, ইভটিজিং ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা

ফরিদপুর শহরের বিখ্যাত টেন্ডারবাজ, মাদকব্যবসায়ী, ভূমিদস্যু, অবৈধ অস্ত্রধারী  বরকত ও তার ভাই রুবেলের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা ও ষষ্ঠ দফায় ২ দিনের রিমান্ড মনজুর

  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ২৭৩৬ Time View
নিজস্ব প্রতিনিধি
ফরিদপুর শহরের বিখ্যাত টেন্ডারবাজ, মাদকব্যবসায়ী, ভূমিদস্যু, অবৈধ অস্ত্রধারী সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে অবৈধ উপায়ে সম্পদ অর্জন ও তা পাচারের দায়ে কাফরুল থানায় মামলা করেছে  সিআইডির ঢাকা মেট্টো পশ্চিম বিভাগের পুলিশ।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ১৯৯৪ সালে বরকত-রুবেল ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড়ের কোতোয়ালি থানা বি.এন.পির সাধারন সম্পাদক  চঁান খন্দকারের দাস হিসেবে চা/পান আনা নেওয়া করতো। ঐ সালের জেলার শহর আওয়ামীলীগের প্রচার সম্পাদক এ্যাড. মহিউদ্দিন খোকনকে হত্যার দায়ে তাদের নামে মামলা হয়।
খানপুরা ট্যেক্সটাইল মিলে চুরি,  রাজবাড়ি রাস্তার মোড় থেকে কোমোরপুরের জাকিরের হাত কাটে সেই কাটা হাত নিয়ে উল্লাস করে জানান দেন তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড,  ফরিদপুর বাসষ্ট্যান্ড ও ট্রাকষ্ট্যান্ড এলাকায় তাদের গুন্ডাবাহিনী দ্বারা ব্যাপক ভাবে চঁাদাবাজী ও মাদকের ব্যবসা পরিচালনা করে। এ সময় তাদের কোন স্থাবর/অস্থাবর সম্পত্তি ছিল না।
২০০৮ সালে এই সহদর এলজিইডি, বিআরটিএ, রোডস এন্ড হাইওয়ে, পৌরসভা, জেলা পরিষদ, পাসপোর্ট, শিক্ষা ও স্বাস্থ্য অফিস সহ বিভিন্ন অফিস নিয়ন্ত্রন করে টেন্ডারবাজি করে অবৈধ উপায়ে অর্থ উপার্যন করে শতশত কোটি টাকা। এসময় তারা সাইথ লাইন পরিবহন নামে এসি/নন এসি ২৩টি বাস, ট্রাক/ড্রাম ট্রাক, লেক্সাস, হেরিয়ার, বিএমডাব্লু, বহুতল ভবন, আবাসিক হোটেল, ডেইরী ফার্ম, পাথর ক্রাসিং, পেট্রোল পাম্প, ইটের ভাটা, এ্যাপার্টম্যান্ট,বাগানবাড়িসহ নানা সম্পাত্তি মালিক হওয়ার পাশাপাশি নামে বেনামে ব্যাংকে রয়েছে অঢেল টাকা।
তাদের অবৈধ পহ্নায় সম্পদ অর্জনের কোন তথ্য উপস্থাপন করতে পারে নাই। সিআইডির আনুসন্ধানে তাদের টাকার পরিমান দুই হাজার কোটি টাকা। ফলে সিআইডির ঢাকা মেট্টো পশ্চিম বিভাগের পুশিল পরিদর্শক এসএম মিরাজ আল মাহমুদ   ডি এম পির কাফরুল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন/২০১২(সংশোধনী/২০১৫) এর ৪(২) ধারায় মামলা দায়ের করে।
সিআইডির অনুসন্ধানকারী কর্মকর্তা এসএম মিরাজ আল মাহমুদ বলেন, কোন অপরাধীই আইনের বাইরে থাকতে পারে না। রুবেল-বরকত তার বাইরে নয়। তাদের ব্যাপারে মানি লন্ডারিং এ মামলা হয়েছে। এখন আমরা দ্রুত সোন এ্যারেষ্ট দেয়িয়ে আদালতের মাধ্যমে ঢাকায় আনবো এবং প্রাথমিক ভাবে ১০ দিনের রিমান্ড চেয়ে জিজ্ঞাসাবাদ করে ব্যবস্থা নেব।
এদিকে জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড সুবল সাহার বাড়িতে হামলার ঘটনায় গত ৭ জুন রাতে বরকত-রুবেলকে তাদের নিজ চেম্বার থেকে আটক করে পুলিশ।  তাদের কাছে থেকে উদ্ধার করা, দুটি শর্টগান, ৫টি বিদেশী পিস্তলসহ ৭টি আগ্নেয়াস্ত্র, ২৮১ রাউন্ড গুলি,  ৬ বোতল বিদেশী মদ, ৬৫ পিস ইয়াবা, ৩ হাজার ইউএস ডলার ও ৯৮ হাজার ভারতীয় মুদ্রা, বাংলাদেশী ২৯ লক্ষ টাকা, ৬০ হাজার কেজি চাউল ।
এরপর বিভিন্ন মামলায় তাদের দুজনকেই ১৭ দিন রিমান্ড শেষে  শহর আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক সামসুল আলম চৌধুরী এবং জনৈক লস্কর  দুলালের মামলা  রবিবার  ষষ্ঠ বারের মতো আরো দুই দিনে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক ফাঁসির দন্ডে দন্ডিত পলাতক আসামি জাহিদূর রহমান খোকোনের আপন ভাগিনা এই রুবেল বরকত। অপর পলাতক আসামি আবুল কালাম আজাদের ( বাচ্চু রাজাকারের)  আত্নীয়। অভিযোগ রয়েছে এদের দেশ থেকে পালাতে সাহায্য করেছে  এই রুবেল বরকত। অপরদিকে এই দূর্নীতিবাজদের বাচাঁতে স্বাধীনতা বিরোধীদের সন্তন স্বজনেরা সংসদ উপনেতার নাম ব্যবহার করে বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। রুবেল বরকতের কাছ থেকে মাসোয়ারা খাওয়া কিছু সাংবাদিক তাদের এই অপকর্মের সংবাদ প্রচার  না করে বরং যারা সংবাদ প্রচার করছে তাদের নামে  মিথ্যা অপপ্রচার চলিয়ে বিষয়টিকে অন্য দিকে নেওয়ার চেষ্টা করছে। তাই বিষয়টি পুলিশের  উদ্ধতন কর্মকর্তাদের নজর দেওয়ার জোড় দাবি জানিয়ে ফরিদপুরের মুক্তিযুদ্ধের স্বপক্ষের
শক্তি।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati