1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা
শিরোনাম :

মধুখালীতে ছাত্র আন্দোলনে হামলার মামলায় আওয়ামী লীগের তিন নেতা গ্রেফতার

  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২৩৬ Time View

মধুখালীতে ছাত্র আন্দোলনে হামলার মামলায় আওয়ামী লীগের তিন নেতা গ্রেফতার

মধুখালী প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার মামলায় তিনজন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। পরদিন শনিবার (১৫ নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও মামলার নথি সূত্রে জানা যায়, ৫ আগস্ট ২০২৪ তারিখে মধুখালীর ছাত্র জনতা বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করলে, ওইদিন সন্ধ্যা ৫টা ৩০ মিনিটের দিকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী ছাত্রদের ওপর আকস্মিক হামলা চালায়। ঘটনার পর থানায় মামলা দায়ের করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন:

মোঃ সাদেকুর রহমান সাদেক মল্লিক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, মধুখালী উপজেলা শাখা

মোঃ আকিদুল ইসলাম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, আড়পাড়া ইউনিয়ন শাখা

আব্দুল কাদের শেখ, সাধারণ সম্পাদক, ৯নং ওয়ার্ড, নওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ

মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মোঃ রোস্তম আলী জানান, “২০২৪ সালের আগস্টে ছাত্রদের ওপর হামলার মামলায় এজাহারভুক্ত আসামিদের গত রাতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati