1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা
শিরোনাম :

জাতীয় নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র মানবো না- শহীদুল ইসলাম বাবুল

  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২২২ Time View

জাতীয় নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র মানবো না- শহীদুল ইসলাম বাবুল

বিশেষ প্রতিনিধি :

ফরিদপুর–৪ (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) আসনের বিএনপি ঘোষিত প্রার্থী ও জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম বাবুল বলেছেন, আমরা গণভোটের বিরোধিতা করি না। কিন্তু জাতীয় নির্বাচনকে উপেক্ষা করে বা বানচাল করতে নিত্য নতুন তালবাহানা, ষড়যন্ত্র, ছলনা ও লাঞ্চনা কোনোভাবেই মানবো না।

রবিবার বিকেলে ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে ভাঙ্গা উপজেলা জাতীয়তাবাদী কৃষকদল আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আপনি যদি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করেন, এক মিনিটও আপনাকে সহ্য করা হবে না। তিনি বলেন আমি ছয়বার মৃত্যুর মুখোমুখি হয়েছি, কিন্তু কর্মীদের ফেলে পালিয়ে যাননি। আমরাও পালাই না। তিনি দাবি করেন, গত ১৭ বছরে তিনি গুম-খুনের শিকার হয়েছেন এবং তার বিরুদ্ধে ১২৮টি গায়েবি মামলা দেওয়া হয়েছে।

সমাবেশে আরও বক্তব্য দেন, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৩ আসনের বিএনপি ঘোষিত প্রার্থী চৌধুরী নায়ার ইউসুফ, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, মিজানুর রহমান পান্না, জেলা কৃষক দলের সদস্য সচিব মুরাদ হোসেনসহ আরও অনেকে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati