1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে ফ্যামিলি কার্ডের শুমারির আবেদন ঘিরে জামায়াত নেতার সুপারিশ ভাইরাল ফরিদপুরে পৃথক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি দুটি বাস পার্শ্ববর্তী খাদে, আহত- ১৫ ফরিদপুর জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ নগরকান্দায় ৮ বছর বয়সী শিশুর ম/র/দে/হ উদ্ধার, ফরিদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন শালদুধ ও মায়ের বুকের দুধের বিকল্প নেই ফরিদপুরে শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ ফরিদপুরে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ অস্ত্রধারী গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ফরিদপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত প্লাস্টিক বর্জনের আহ্বানে ফরিদপুরে মানববন্ধন পাট পণ্যের বহুমুখী ব্যবহারে সরকারি-বেসরকারি উদ্যোগের দাবি ফরিদপুরে গভীর রাতে বসতঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে (১৫) অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
শিরোনাম :

ই ফাইলিং এ পরপর পাঁচবার প্রথম স্থানে ফরিদপুর জেলা প্রশাসন

  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ২০২২ Time View

নিজস্ব প্রতিনিধি :

ই ফাইলিং এ পরপর পাঁচবার প্রথম স্থানে অনড় রয়েছে ফরিদপুর জেলা প্রশাসন। জুন মাসের কার্যক্রমের প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার ৯ জুলাই, ২০২০ একসেস টু ইনফরমেশন (এ টু আই) এ তথ্য প্রকাশ করে। ফলাফলে ১ জুন থেকে ৩০ জুন, ২০২০ খ্রিস্টাব্দ পর্যন্ত ফরিদপুর ফরিদপুর জেলা প্রশাসন 2৪ হাজার ৫ শত 5 টি ডাক নিষ্পন্নের মাধ্যমে প্রথম স্থান অর্জন করে। একই সাথে ফরিদপুর জেলা প্রশাসনে স্ব উদ্যোগে সৃজিত নোটের সংখ্যা 4 হাজার ৩ শত টি, ডাক থেকে সৃজিত নোট 3 হাজার ৮ শত ৫৩ টি, মোট পত্রজারী 3 হাজার ৫ শত ৮৫ টি।

জেলা প্রশাসন সূত্র জানা যায়, এ বছরের ফেব্রুয়ারি মাসে প্রথম স্থান অর্জন করে ফরিদপুর জেলা প্রশাসন। এরপরে মার্চ, এপ্রিল ও মে মাসে দেশের সেরা ২৫ টি জেলার মধ্যে ফরিদপুর প্রথম স্থানে অর্জনে অনড় অবস্থানের ধারাবাহিকতা রক্ষা করে। সূত্র জানায়, করোনা দুর্যোগ এবং সরকারি সাধারণ ছুটির মধ্যেও জনসেবা অব্যহত রাখার প্রত্যয় ব্যক্ত করে ফরিদপুর জেলা প্রশাসন। বৈশ্বিক দুর্যোগ করোনা সংক্রান্ত সচেতনতা সৃষ্টি, স্বাস্থ্য সেবায় সতর্ক দৃষ্টি, কর্মহীন ও দু:স্থ্যদের জরুরী ত্রান তৎপরতাসহ নানা ক্ষেত্রে জনসেবা অব্যাহত রাখার সাথে সাথে ইলেকট্রনিক ফাইলিং (ই ফাইলিং) এর কার্যক্রম অব্যহত রাখা হয়।

দেশের ৬৪ টি জেলার মধ্যে ই ফাইলিং এ  ‘এ’ ক্যাটাগরির জেলা ২৫ টি। এই ২৫ টি জেলার মধ্যে গত ৫ মাসের মত এবারে মে মাসের ফলাফলেও প্রথম স্থানে অনড় থাকে ফরিদপুর জেলা প্রশাসন। কার্যালয়ের কর্মরতরা বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহিত ই ফাইলিং কার্যক্রম আমরা সানন্দে গ্রহন করি। এই পদ্ধতিতে কাজ গতানুগতিক কাজের চেয়ে সুবিধাজনক। বন্ধের দিনে বা গভীর রাতেও বাসায় বসে কাজ করা যায়। জেলা প্রশাসক অতুল সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জেলা প্রশাসক অতুল স্যার আমাদের টিম লিডার। তার ‍সুনিদ্দিষ্ট দিক নির্দেশনার আলোকে আমরা সকল কর্মকর্তা-কর্মচারী নব উদ্যোমে কাজ শুরু করি। সকলের কর্ম প্রচেষ্টায় আমরা পরপর পাঁচবার প্রথম স্থান অর্জন করতে পেরেছি। তারা জানান, গত বছরের ২৩ জুন ফরিদপুরের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন জনাব অতুল সরকার। প্রথম থেকেই তিনি জনসেবার উপর গুরুত্বারোপ করেন। এ সময় তারা সকলে কর্ম পরিকল্পনার মাধ্যমে কাজের গতি বাড়িয়ে এগিয়ে যায়।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati